হিযবুত তাহরীরের সদস্য রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সদস্য নাজমুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। গতকাল বৃহস্পতিবার শুনানির পর চট্টগ্রাম মহানগর হাকিম আজিজুল হক এ রিমান্ড মঞ্জুর করেন। সোমবার রাতে নগরের জিইসি মোড়ে উসকানিমূলক বক্তব্যসংবলিত পোস্টার লাগানোর সময় নাজমুলকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর নাজমুল হিযবুত তাহরীরের কয়েকজন নেতা-কর্মীর নাম বলেছেন।