হিযবুত তাহ্রীর দুই সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর এলাকা থেকে গতকাল রোববার আনোয়ার হোসেন (২৪) ও চশমা মসজিদ এলাকা থেকে আজিমুদ্দিন (২৪) নামে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা দুজনই নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য। তাঁরা সংগঠনের প্রচারপত্র বিলি করছিলেন।পাঁচলাইশ থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, আনোয়ার হোসেনকে বিকেলে এবং আজিমুদ্দিনকে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেন চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইটিএসের ছাত্র।