হিযবুত তাহ্রীর সতর্কতা পোস্টার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে নাটকের কর্মশালার সরঞ্জামাদি ভাঙচুর করে কর্মশালাস্থলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীর নামে সতর্কতা পোস্টার সাঁটানো পাওয়া গেছে। সিলেট নগরের মীরের ময়দানে সংস্কৃত কলেজের একটি কক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে কর্মশালা শুরু করতে গিয়ে সংশ্লিষ্টরা ভাঙচুরের বিষয়টি প্রত্যক্ষ করেন। ওই কক্ষে ঘটনার দায় স্বীকার করে হিযবুত তাহ্রীর নামে একটি পোস্টার দেখে পুলিশে খবর দেওয়া হয়। এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।আয়োজক সূত্রে জানা গেছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত ‘ইয়েস গ্রুপের’ সাত দিনব্যাপী নাট্য কর্মশালা চলছিল সংস্কৃত কলেজের একটি কক্ষে।গতকাল বৃহস্পতিবার ছিল কর্মশালার শেষ দিন। সকাল সাড়ে আটটায় কর্মশালায় অংশগ্রহণকারী সংশ্লিষ্টরা ওই কক্ষে প্রবেশ করে দেখেন, হারমোনিয়াম, ঢোলসহ বাদ্যযন্ত্রগুলো ভাঙচুর করা, কর্মশালার বিভিন্ন কাগজপত্র ছিঁড়ে ফেলে পুরো কক্ষটি তছনছ করা। টিআইবির সিলেট এরিয়া ম্যানেজার নাজমা খানম জানান, ওই পোস্টারে সতর্ক করে কিছু অশালীন উক্তি করা হয়েছে। যোগাযোগ করলে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ওই কক্ষে পাওয়া পোস্টারে ‘নাট্যচর্চার নামে...বন্ধ কর, শিক্ষাপ্রতিষ্ঠান ভাড়া দিয়ে...ভন্ড মুরতাদ—হিযবুত তাহ্রীর’ লেখা পাওয়া গেছে। এটি হাতে লেখা। ঘটনাটি পুলিশ তদন্ত করছে।এদিকে বৃহত্তর সিলেট ইতিহাস প্রণয়ন পর্ষদের সাধারণ সম্পাদক কবি শুভেন্দু ইমাম, সচেতন নাগরিক কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, অঙ্গীকার বাংলাদেশের সভাপতিমণ্ডলীর সদস্য মইনুদ্দিন আহমদ জালাল, সমিঞ্চলিত নাট্য পারিষদের সভাপতি সৈয়দ মনির হেলাল, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত এ ঘটনার পরিপ্রেক্ষিতে এক যৌথ বিবৃতিতে এ ধরনের ঘটনা সংস্কৃতিচর্চার জন্য হুমকিস্বরূপ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।