হিযবুত তাহ্রীর সন্দেহে তিনজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাড্ডা থেকে গতকাল শুক্রবার নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।সরকারবিরোধী লিফলেট বিতরণ করার সময় তাঁদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটক হওয়া তিন ব্যক্তি হলেন: মো. রাজন (২৫), নাজমুল হাসান (১৯) ও মো. নয়ন (২৫)। পুলিশ জানায়, গতকাল জুমার নামাজের পর উত্তর বাড্ডার হাজীপাড়া এলাকায় তাঁরা লিফলেট বিতরণ করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লিফলেটসহ তাঁদের আটক করে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই তিনজন লিফলেট বিতরণ প্রায় শেষ করে ফেলেছিলেন। খবর পেয়ে শেষ সময়ে গিয়ে তাঁদের আটক করা হয়েছে। তাই মাত্র ২০-২১টি লিফলেট উদ্ধার করা গেছে।