হিযবুত তাহ্রীরের আরও দুই সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জিগাতলায় গতকাল শুক্রবার রাষ্ট্রবিরোধী পোস্টার লাগানোর সময় নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীরের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত দুজন হলেন সাঈদ হাসান ওরফে সজীব (২৩) ও শামীম তালুকদার (২২)। র্যাব-২-এর মেজর এরশাদুল হক প্রথম আলোকে জানিয়েছেন, সজীব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের তৃতীয় বর্ষ এবং শামীম ব্যবস্থাপনা ও তথ্যশিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।সূত্র জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে জিগাতলা বাসস্ট্যান্ডের কাছে দেয়ালে পোস্টার লাগানোর সময় সজীব ও শামীমকে র্যাবের একটি দল গ্রেপ্তার করে। পরে সজীবের দেওয়া তথ্য অনুযায়ী ৯৪/১ নিউ এলিফ্যান্ট রোডে তাঁর মেস থেকে হিযবুত তাহ্রীরের বেশ কিছু ব্যানার, দাওয়াতি বই, পোস্টার ও প্রচারপত্র উদ্ধার করা হয়।