হিযবুত তাহ্রীরের গোলাম মাওলা তিন দিনের রিমান্ডে
নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীরের বাংলাদেশ শাখার অন্যতম প্রধান নীতিনির্ধারক অধ্যাপক সৈয়দ গোলাম মাওলাকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।গোলাম মাওলাকে শুক্রবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। রাজধানীর উত্তরা থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সাত দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। মহানগর হাকিম মুন্সী আবদুল মজিদ তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।গত বৃহস্পতিবার গোলাম মাওলাকে গ্রেপ্তার করা হয়।ডিবি সূত্র জানায়, গোলাম মাওলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক। তিনি এ দেশে হিযবুত তাহ্রীরের অন্যতম প্রতিষ্ঠাতা এবং এখানে সংগঠনের নীতিনির্ধারকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু কৌশলগত কারণে তিনি সংগঠনের প্রধান কোনো পদে যাননি। তিনি কখনো উপদেষ্টা, কখনো জ্যেষ্ঠ সদস্য হিসেবে ছিলেন।ডিবির উপকমিশনার (উত্তর) মাহবুবুর রহমান জানান, গত মার্চে উত্তরা থানার একটি মামলায় গোলাম মাওলাকে গ্রেপ্তার করা হয়। তিনি এই মামলার এজাহারভুক্ত আসামি।একই মামলার প্রধান আসামি হিযবুত তাহ্রীরের বাংলাদেশ শাখার প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদ বর্তমানে কারাগারে আছেন।