হিযবুত তাহ্রীরের গোলাম মাওলা পাঁচ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের জ্যেষ্ঠ উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ গোলাম মাওলা ও তাঁর সহযোগী মাকসুদুর রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. মনিরুজ্জামান এ আদেশ দেন। গতকাল ডিবি পুলিশ সৈয়দ গোলাম মাওলা ও মাকসুদুর রহমানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। গত সোমবার গুলশান এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, আসামিরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য।