হিযবুত তাহ্রীরের চার সদস্য চট্টগ্রামে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে গত সোমবার রাতে পুলিশ নিষিদ্ধঘোষিত উগ্র ধর্মীয় সংগঠন হিযবুত তাহ্রীরের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সংগঠনে বিচারক, ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ জড়িত বলে তাঁরা পুলিশের কাছে স্বীকার করেছেন।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া হিযবুত তাহ্রীরের চার সদস্য হলেন চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের সম্মানের ছাত্র মুনতাসির আলম ওরফে রাজীব (২২), হাজেরা তুজ ডিগ্রি কলেজের ছাত্র হামিদুল ইসলাম ওরফে তারেক (২১), এসএসসি পরীক্ষার্থী জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২০) ও রংমিস্ত্রি মোহাম্মদ ইব্রাহিম ওরফে আসলাম।সূত্র জানায়, প্রথমে নগরের জিইসি মোড়ের কাছে ‘সানমার ওসান সিটি’ নামক একটি বিপণিবিতানের সামনে থেকে হিযবুত তাহ্রীরের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নিষিদ্ধ বই-পুস্তক উদ্ধার করা হয়। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী মির্জারপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মুনতাসিরকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশকে বেশ কিছু তথ্য দিয়েছেন।পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া চার সদস্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন সম্মানজনক পেশার কিছু ব্যক্তির সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।