হিযবুত তাহ্রীরের ছয় সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন এরফান আহমেদ, মাকসুদুর রহমান, মাহফুজুর রহমান, মাসুদ পারভেজ, পারভেজ আহমেদসহ ছয়জন।পুলিশ জানায়, উত্তরার ১২ নম্বর সেক্টরের ৬/বি রোডের ৪১ নম্বর বাসায় গতকাল বিকেলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ধারণা করছে, তাঁরা নাশকতামূলক কাজের উদ্দেশ্যে গোপনে ওই বাড়িতে বৈঠক করছিলেন। ইউএনবি।