হিযবুত তাহ্রীরের তিন সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসায় গত বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ সাংগঠনিক বই, লিফলেট ও মুঠোফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া তারেক আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের, মো. সাইফুল্লাহ বেসরকারি স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ সেমিস্টার এবং এম এম রাশেদুল আলম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।