হিযবুত তাহ্রীরের তিন সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন এম এম ইফতেখার উদ্দিন (৩০), ফরহাদ আলম (২৩) ও কে এম আতাউল ইসলাম (২৪)।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরের হিলভিউ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পাঁচলাইশ থানার পুলিশ। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আতাউর রহমান বলেন, সরকারবিরোধী লিফলেটসহ হিযবুত তাহ্রীরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে। তাঁরা তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র।