হিযবুত তাহ্রীরের তিন সদস্যের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গেন্ডারিয়া থেকে গ্রেপ্তার করা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের তিন সদস্যের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মাকসুদুল ইসলাম নামের অপর সদস্যকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত গতকাল রোববার এ আদেশ দেন।যে তিনজনের রিমান্ড মঞ্জুর হয়েছে তাঁরা হলেন: সোহরাব হোসেন, কামরুল হাসান ও মাহবুব শাকিব।গেন্ডারিয়া থানার এসআই কাজী আবুল কালাম গতকাল চারজনকে আদালতে হাজির করে প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত এ রায় দেন। গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বিভিন্ন এলাকা থেকে এই চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব।