প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিযবুত তাহ্রীরের তৎপরতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন ইসলামি ও সমমনা ১২ দলের প্রধান সমন্বয়ক মুহিউদ্দীন খান। গতকাল বৃহস্পতিবার পুরানা পল্টনে মাসিক মদীনা পত্রিকার কার্যালয়ে সমমনা ১২ দলের সংবাদ ব্রিফিংয়ে তিনি এ সন্দেহের কথা জানান।হিযবুত তাহ্রীরের নাম উল্লেখ করে মুহিউদ্দীন খান বলেন, ‘এটা সিরিয়াভিত্তিক একটি দল। ইসলামি শক্তিকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত ইউরোপ-আমেরিকা দ্বারা দলটি নিয়োজিত কি না, আমাদের সন্দেহ আছে।’ ২৮ জানুয়ারি ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের মোর্চা ইসলামি ও সমমনা ১২ দলের সম্মেলন হবে। সম্মেলনের প্রস্তুতির বিষয়ে জানাতে এই ব্রিফিং হয়েছে।