হিযবুত তাহ্রীরের দুই সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আদাবর থানার শেখেরটেক এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে হিযবুত তাহ্রীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে বেশ কয়েকটি সরকারবিরোধী লিফলেট ও জিহাদি বই উদ্ধার করা হয়। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ওই দুজন হলেন, মুশফিকুল ইসলাম (২২) ও আহমেদ হোসাইন (২১)।