হিযবুত তাহ্রীরের নেতা মাওলা আরও ৩ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীরের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সৈয়দ গোলাম মাওলা এবং সংগঠনের সদস্য মাকসুদুর রহমানকে আরও তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম এম এ সালাম এই আদেশ দেন।মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল পাঁচ দিনের রিমান্ড শেষে গোলাম মাওলাকে আদালতে হাজির করে আরও ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৫ সেপ্টেম্বর ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ২৪ সেপ্টেম্বর গুলশান এলাকা থেকে গোলাম মাওলাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে ডিবি।