হিযবুত তাহ্রীরের পোস্টারসহ চুয়েটের দুই ছাত্র গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের পোস্টার লাগানোর সময় পুলিশ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে। এ সময় আরও দুজন পালিয়ে যায়। গত বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের সময় চট্টগ্রাম নগরের সানাই কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার করা হিযবুত তাহ্রীরের সদস্যদের কাছ থেকে ১৩টি পোস্টার জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুজন হলেন মো. হাবিবুল্লাহ (২০) ও আনোয়ার পারভেজ সিকদার (২০)। এঁদের মধ্যে হাবিবের বাড়ি টাঙ্গাইলে এবং আনোয়ারের বাড়ি মুন্সিগঞ্জে। দুজনেই চুয়েটের মেকানিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁরা চুয়েটের শহীদ তারেক ছাত্রাবাসের ছাত্র।