হিযবুত তাহ্রীরের মিছিল নিয়ে মজীনার উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে মার্কিন দূতাবাসের অদূরে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের কয়েকজন সদস্যের বিক্ষোভের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে মজীনা এ উদ্বেগের কথা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যেকোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে বলে মার্কিন রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।পরে এ ব্যাপারে সাংবাদিকেরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামপন্থী সংগঠন হিযবুত তাহ্রীরের কর্মীরা দূতাবাসের অদূরে বিক্ষোভের চেষ্টা চালান। এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মহানবী (সা.)-এর অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে সরকার। তাই এখন এ নিয়ে আর আন্দোলন করা সমীচীন নয়।