হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে চারজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পান্থপথ এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: ইমতিয়াজ হাসান (৫২), আরিফুল করিম (৩২), আরিফুল ইসলাম (২৩) ও কদর জামিল খন্দকার (২৬)।র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে পান্থপথ এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী হাজারীবাগ, নীলক্ষেত, মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর এলাকায় তাঁদের বাসা থেকে ২৫টি সাংগঠনিক বই, ২৪টি বিভিন্ন ধরনের ম্যাগাজিন, ৭৫০টি লিফলেট, তিনটি সাংগঠনিক সিডি ও সংগঠনের কাজে ব্যবহূত সাতটি মুঠোফোন উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।