হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার প্রচারপত্র বিতরণের সময় তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল জুমার নামাজের পর গুলশান অ্যাভিনিউ এলাকায় একটি মসজিদের সামনেসহ বিভিন্ন স্থানে হিযবুত তাহ্রীরের সদস্যরা প্রচারপত্র বিতরণ করছিলেন। খবর পেয়ে পুলিশ ওই মসজিদের সামনে থেকে ঈশা খান (২৪) নামের এক যুবককে আটক করে। এরপর গুলশান নিকেতন এলাকা থেকে দেলোয়ার হোসেন (২৫) ও নঈম আবদুল্লাহ (২৪) নামের দুজনকে আটক করা হয়। তিনজনের কাছেই প্রচারপত্র পাওয়া গেছে।ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঈশা খান রাজধানীর ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি থেকে গত বছর ফার্মেসিতে অনার্স পাস করেছেন। দেলোয়ার হোসেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চমাধ্যমিকের ছাত্র। নাঈম আবদুল্লাহ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সম্মান শ্রেণীর ছাত্র। তাঁদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।