হিযবুত তাহ্রীরের ১৪ সদস্যের জামিন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর হামলা চালানোর মামলার আসামি নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীরের ১৪ সদস্যের জামিন বাতিল করেছেন আদালত।জামিনে থাকা এসব আসামি জামিনের শর্ত ভঙ্গ করায় গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান জামিন বাতিলের আদেশ দেন। একই সঙ্গে প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।হিযবুত তাহ্রীরের এই ১৪ সদস্যকে গত বছরের ৪ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। ওই দিন সংগঠনটি রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করার চেষ্টা করে। তারা পুলিশকে মারধর করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ অভিযোগে পুলিশ বাদী হয়ে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া ৩০ জনের বিরুদ্ধে মামলা করে। পরে বিভিন্ন সময়ে আসামিরা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে জামিনে মুক্তি পান।