হিযবুত তাহ্রীরের ২৭ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত ধর্মভিত্তিক সংগঠন হিযবুত তাহ্রীরের ২৭ সদস্যকে র্যাব গ্রেপ্তার করেছে। র্যাব জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে, গত রোববার রাজধানীর অদূরে গাজীপুরের কালীগঞ্জ থেকে হিযবুত সদস্যদের গ্রেপ্তার করা হয়। তখন তারা সেখানকার বড়কাউ গ্রামের নির্জন এলাকায় বৈঠক করছিল।গ্রেপ্তারকৃতরা হলো: সাত্তার চৌধুরী, লুৎফর রহমান, আলমগীর হোসেন, এস এম মাহবুবুল আলম, তানভীর আহম্মেদ, আলতামাস আহম্মেদ, আফসার উদ্দিন, বিল্লাল হোসেন, আমির হোসেন, শেখ ফরিদ, মনিরুল আলম, নিজামুল হুদা খান, তুষার আহম্মেদ তুহিন, জাহাঙ্গীর হোসাইন, আহসান, আল-আমিন, শাকিল আহম্মেদ, মামুন, ফয়সাল আহম্মেদ, আবদুল কাইয়ুম, হাসান, হারুন অর রশিদ, রাজীব, ওবায়দুল ইসলাম, আমির হামজা, শরীফ ও সজীব হোসেন। তাদের গতকাল সোমবার উত্তরায় র্যাব-১-এর কার্যালয়ে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল আলম বলেন, এই ২৭ জনের মধ্যে সাতজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। এঁদের দলনেতা হলেন সাত্তার চৌধুরী। এঁদের বেশির ভাগই ছাত্র। এঁরা কোনো নাশকতার পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এঁদের কাছ থেকে সরকারবিরোধী ২৮টি পোস্টার, ১৬০টি লিফলেট, ১৩টি ম্যাগাজিন ও একটি বই উদ্ধার করা হয়েছে বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।