হিযবুত তাহ্রীরের ৩৫ জন দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে গ্রেপ্তার ৩৫ জনের প্রত্যেককে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন এ আদেশ দেন।রাজধানীর পান্থপথের আসিয়ানা রেস্তোরাঁ থেকে গত রোববার এই ৩৫ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। গতকাল কলাবাগান থানার পুলিশ তাঁদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে।যাঁদের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন: কামরুজ্জামান, সোহান হাফিজ, সোহেল রানা, মেহরীয়র হক, মোহাম্মদ আবু সুফিয়ান, মোর্শেদুল আলম, মো. শাহীন, শরিফুল ইসলাম, আবদুল্লাহ আল ফারুকি, সাইফ মাহমুদ, নুরুজ্জামান চৌধুরী, কামরুল হাসান, মোহাম্মদ মহসিন, মীর নজরুল ইসলাম, আবদুল জব্বার, জাহিদুর রহমান, রোকনুজ্জামান, শেখ শাহীনুল ইসলাম, সাদেকুল ইসলাম ভূঁইয়া, জুয়েল আহমেদ, মনিরুজ্জামান, রাব্বি মিয়া, ফয়সাল আহমেদ, এম এ আজিজ, সাফফাত রহমান, নাইম আল মামুন, সাজ্জাদ হোসাইন, তাহমিদ আফসারি, ফারাবি আহমেদ, শামছুল হুদা, নাজমুল হক, ফুয়াদ আবদুল মুইজ, ফারহাবি ইসলাম, সাকিব এবং ইব্রাহিম।