হিযবুতের উপদেষ্টা গোলাম মাওলার জামিন বহাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত ধর্মভিত্তিক উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীরের জ্যেষ্ঠ উপদেষ্টা সৈয়দ গোলাম মাওলার জামিন স্থগিতের আবেদন খারিজ করেছেন চেম্বার বিচারপতি। সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছিলেন।হাইকোর্টের ওই আদেশে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ এ আবেদন করে। শুনানি নিয়ে গতকাল বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা আবেদন খারিজ করে দেন। আদালতে গোলাম মাওলার পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুর হাবিব। এ সময় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান উপস্থিত ছিলেন।