হিরোশিমা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিরোশিমা দিবস পালন উপলক্ষে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে একটি সেমিনার আয়োজন করা হয়েছে। এশিয়ান বুড্ডিস্ট কনফারেন্স ফর পিস (এবিসিপি) বাংলাদেশ ন্যাশনাল সেন্টার আয়োজিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডিপি বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক লতিফা আকন্দ ও নিরু কুমার চাকমা। আলোচনায় অংশ নেন সংগঠনের মহাসচিব গৌতম অরিন্দম বড়ুয়া, সহসভাপতি জীবনানন্দ বড়ুয়া, হিরালাল বড়ুয়া, পলাশ বড়ুয়া, সুপ্ত বড়ুয়া, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, অসীম বড়ুয়া, অশোক বড়ুয়া, সি আর বড়ুয়া, জয় দত্ত প্রমুখ। বক্তারা বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও পরমাণু শক্তির আগ্রাসনের অবসানের আহ্বান জানান।উল্লেখ্য, ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা নগরে পরমাণু বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই ঘটনার স্মরণে বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিবছর ৬ আগস্ট হিরোশিমা দিবস পালন করা হয়। বিজ্ঞপ্তি।