হিল উইমেন্স ফেডারেশনের কাউন্সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা শাখার তৃতীয় কাউন্সিল ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বোয়ালখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত কাউন্সিলে উপজেলা কমিটি গঠন করা হয়।
মেনাকি চাকমার সভাপতিত্বে কাউন্সিল ও নারী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য দেবদন্ত ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরুপা চাকমা।
নারী সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে নারীরা আজ নিরাপদ নয়। প্রতিনিয়ত নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে।