হিল উইমেন্স ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল শনিবার খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকাল ১০টায় খাগড়াছড়ি সদরের নারানখিয়াস্থ মাঠে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভানেত্রী কণিকা দেওয়ানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন ইউপিডিএফ-এর সংগঠক অংগ্য মারমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের জিকো ত্রিপুরা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বিপুল চাকমা। হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রীনা দেওয়ান সমাবেশ পরিচালনা করেন। সমাবেশে বক্তারা বলেন, প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলেও নারীর নিরাপত্তা বিধান, তাঁদের সমঞ্চান-মর্যাদা-অধিকার রক্ষার প্রয়োজনীয় উদ্যোগ নেই। সম্প্রতি কমলছড়ি, মাটিরাঙা ও মানিকছড়িতে আদিবাসী তরুণী ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বাঁচাতে একটি মহল তৎপর হয়ে উঠেছে।