হিলারির সঙ্গে কথা বলতে ওয়াশিংটন যাচ্ছেন ড. ইউনূস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস ৮ মার্চ ওয়াশিংটন যাচ্ছেন। গ্রামীণ ব্যাংক সংকট নিয়ে সেখানে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠক করবেন।মুহাম্মদ ইউনূসকে তাঁর নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের প্রধানের পদ থেকে গত বুধবার সরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে মার্কিন সরকারের এক মুখপাত্র বলেন, ‘আমরা খুবই উদ্বিগ্ন। এ বিষয়সহ অন্যান্য বিষয় নিয়ে ৮ মার্চ ইউনূসের সঙ্গে আলোচনা করবেন হিলারি ক্লিনটন।’ যুক্তরাজ্যও বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তারাও পরিস্থিতির ওপর নজর রাখছে। খবর ইউএনবির।