হিলি বন্দরে ১৩ সিঅ্যান্ডএফ এজেন্টের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলি স্থলবন্দরের কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদকসহ ১৩ জন নেতা ও সদস্য পদত্যাগ করেছেন। গত শনিবার রাত সাড়ে আটটায় সংগঠনের কার্যালয়ে তাঁরা পদত্যাগপত্র জমা দেন।সংগঠনের সভাপতি মো. ফেরদৌস রহমান বলেন, ‘পদত্যাগকারীদের অনেকেই ক্ষমতাসীন দলের নেতা। আমি অন্য একটি দলের সঙ্গে সম্পৃক্ত থাকায় তাঁরা আমাকে মেনে নিতে পারছেন না।’