হিলি বন্দরের কার্যক্রম বন্ধ ছিল বিকেল ৫টা পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ট্রাকের চাপায় ভারতীয় এক পরিবহনকর্মীর মৃতু্যকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পঁাচটা পর্যন্ত ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে বিকেলে ওই কর্মীর লাশ ভারতীয় কতর্ৃপক্ষের কাছে হস্তান্তরের পর দেশটির পরিবহন কর্মীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্র জানায়, ভারতীয় একটি ট্রাকের চালকের সহকারী অতুল কুমার (১৬) গতকাল বুধবার রাত ১০টার দিকে পানামা পোর্টে দঁাড়িয়ে কাজ করছিল। এ সময় অপর একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপে্লক্সে নেওয়া হলে সেখানে অতুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিত্সক।
হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক হারুনুর রশিদ প্রথম আলোকে মুঠোফোনে বলেন, অতুলের মৃতু্যর ঘটনায় বুধবার গভীর রাত থেকে ভারতীয় পরিবহনকর্মীরা বন্দরে পণ্য ওঠানো-নামানো বন্ধ রাখেন। আজ বিকেলের পর তা চালু হয়।
হিলি শুল্ক স্টেশনের সহকারী কমিশনার শাকিল খন্দকার প্রথম আলোর কাছে দাবি করেন, আমদানি-রপ্তানি বন্ধ ছিল না। তবে ভারতীয় ট্রাকচালক ও সহকারীদের অবরোধের কারণে আমদানি কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছিল।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে অতুলের লাশ ভারতীয়দের কাছে ফেরত দেওয়া হয়েছে।