হিলি সীমান্তে ট্রেনের ধাক্কায় বিজিবির সদস্য নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় গতকাল শুক্রবার ট্রেনের ধাক্কায় মাসুদুল করিম (৩২) নামের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। তিনি হিলি বিওপি ক্যাম্পে কর্তব্যরত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি গতকাল বেলা ১১টার দিকে হিলি রেলস্টেশনের কাছাকাছি এসে পৌঁছালে কিছু চোরাকারবারি অবৈধ মালামাল ট্রেনে ওঠানোর চেষ্টা করেন। এ সময় মাসুদুল তাঁদের প্রতিরোধ করতে গেলে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুরে তিনি মারা যান।