হিলি সীমান্তে পতাকা বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমান্তে মাদকদ্রব্য, নারী-শিশু পাচার, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন সমস্যা সমাধানে ঐকমত্যে পৌঁছেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সিপি বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকে তাঁরা এই ঐকমত্যে পৌঁছান।দুপুর সাড়ে ১২টায় শুরু হয়ে বৈঠকটি বেলা তিনটায় শেষ হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির (রংপুর) উত্তর-পশ্চিমাঞ্চলের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফিরোজ রহিম।