হিলি স্থলবন্দর পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ট্রাকের চাপায় ভারতীয় এক পরিবহন কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে বিকেলে ওই কর্মীর লাশ ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পর দেশটির পরিবহন কর্মীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।