হিলি স্থলবন্দর পাঁচ দিন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে টানা পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার থেকে ২১ আগস্ট পর্যন্ত এই বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ২২ আগস্ট থেকে কার্যক্রম যথারীতি চলবে। ঈদুল ফিতর উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্দরের কাস্টমস সহকারী কমিশনার মোহামঞ্চদ নাজিউর রহমান মিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।