হিলি স্থলবন্দরে ফের কর্মচাঞ্চল্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আবার পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করার মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়।আবার সচল হয়ে ওঠায় বন্দর ব্যবহারকারী, শুল্ক কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টে পণ্য ওঠানো-নামানোর কাজ পুরোদমে শুরু হয়েছে।