হিলি স্থলবন্দরে মালামাল পাচার, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের কাস্টমসের গুদাম থেকে নিলামে বিক্রি করা মালামালের সঙ্গে অতিরিক্ত মালামাল পাচারের অভিযোগে নিলামগ্রহীতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়।এ সময় পাচার করে আনা ভারতীয় শাড়ি, চাদরসহ ৫৪ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলা টাস্কফোর্স দল এ অভিযান চালায়।গ্রেপ্তার হওয়া নিলামগ্রহীতার নাম এনামুল হক (৩০)। তিনি যশোর জেলা সদরের সবজি মার্কেট (রেলবাজার) এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে। গতকাল বুধবার এনামুলকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয় এবং ট্রাকটির বৈধ কাগজপত্র থাকায় মালিকের জিম্মায় দেওয়া হয়েছে।