দিনাজপুরের হিলিতে ডা. মোস্তাক আলী খান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি টাইব্রেকারে দিনাজপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়েছে।
সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতির গোলরক্ষক সম্রাট। খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত ছিল।
হিলির বোয়ালদাড় ইয়ং স্পোর্টিং ক্লাবের আয়োজনে গতকাল শুক্রবার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক মোকারম হোসেন খানের সভাপতিত্বে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মাসুদ আলী খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।
ইয়ং স্পোর্টিং ক্লাবের সভাপতি মেহেদী হাসান খান জানান, ১৬ মার্চ এ টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে দেশের বিভিন্ন এলাকার আটটি দল অংশ নেয়।