হিসাব জমা দেওয়ার তাগিদ দিয়ে ৪০ দলকে ইসির চিঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলকে ২০১৫ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব দেওয়ার তাগিদ দিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার কমিশন সচিবালয় থেকে দলগুলোর কার্যালয়ে এই চিঠি পাঠানো হয়েছে।
কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানা গেছে। রাজনৈতিক দলের নিবন্ধন আইন অনুযায়ী, প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে আগের বছরের আয়-ব্যয়ের হিসাব কমিশনে জমা দিতে হয়।