হিসাববিজ্ঞান সমিতির পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা গতকাল শুক্রবার নগরের বহদ্দারহাটের স্বাধীনতা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিকেল থেকে রাত পর্যন্ত নানান কর্মসূচির আয়োজন করা হয়। বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘হিসাববিজ্ঞান সমিতি’ এই ‘আনন্দ মেলা-২০১২’-এর আয়োজন করে। গতকাল শুক্রবার বিকেলে বেলুন উড়িয়ে পুনর্মিলনী উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। হিসাববিজ্ঞান সমিতির সভাপতি ও বিভাগের শিক্ষক অধ্যাপক সুলতান আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মঞ্জুর মোর্শেদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উদ্যাপন কমিটির আহ্বায়ক কাজী মাহমুদ ইমাম। পুনর্মিলনী উৎসবে সমিতি হিসাববিজ্ঞান বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত দুই শিক্ষক অধ্যাপক অমল ভূষণ নাগ ও অধ্যাপক রণজিৎ কুমার দে-কে সংবর্ধনা দেয়। এ ছাড়া সমিতির তিন আজীবন সদস্য সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম জেলা পরিষদের প্রশাসক এবং বিভাগের শিক্ষক অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদস্য মনোনীত হওয়ায় তাঁদের সমিতির পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।