প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘চবি হিসাববিজ্ঞান সমিতি’র বার্ষিক পুনর্মিলনী আনন্দমেলা-২০১২ আজ শুক্রবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে।চট্টগ্রাম নগরের বহদ্দারহাট স্বাধীনতা কমপ্লেক্সে বার্ষিক এই পুনর্মিলনী সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অবসরে যাওয়া শিক্ষক অমল ভূষণ নাগ ও রণজিৎ কুমার দে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদস্য হেলাল নিজামী, সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম এবং উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালামকে সংবর্ধনা দেওয়া হবে।