হিসাববিজ্ঞান সমিতির মিলনমেলা ২৬ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান সমিতির ‘আনন্দ উত্সব-২০১০’ আগামী ২৬ মার্চ নগরের কিং অব চিটাগাং নামের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। সমিতির আজীবন সদস্যদের আগামী ১৫ মার্চের মধ্যে নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। আগ্রহী সদস্যদের নিবন্ধনের জন্য চট্টগ্রামে মো. জাকির হোসেন ভুঁইয়া (০১৯১১-৮৮২৫৫৩), ঢাকায় মু. মোহসিন চৌধুরী (০১৭১৫-৮৩০৪৮৪) এবং কক্সবাজারে তপন কান্তি দাশের (০১৮১৮-৫৩১৬২৪) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। আগামী ১৫ মার্চ বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সমিতির বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। সভায় সমিতির সব সদস্যকে উপস্থিত হওয়ার জন্য আয়োজকেরা অনুরোধ জানিয়েছেন।