প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান সমিতির সাধারণ সভা গত রোববার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির পুনর্মিলনী উদ্যাপন নিয়ে আলোচনা হয়।সমিতির সভাপতি অধ্যাপক সুলতান আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মোকতার আহমেদ, সিরাজুল ইসলাম চৌধুরী, মো. শামসুল হক, মো. নিজামউদ্দিন আহমেদ চৌধুরী, অমৃতলাল দে, মিজানুর রশীদ, এস এম শাহজাহান, অধ্যক্ষ আবদুল মালেক, জসিম উদ্দিন ভূঁইয়া, গণপতি ভৌমিক, কাজী মুজিবুর রহমান, মো. নাজিমউদ্দিন, মো. ইউছুপ প্রমুখ। সমিতির পরবর্তী সভা ১৫ জানুয়ারি সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।