হিসাববিজ্ঞানের ফল নিয়ে বেহিসাবি কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের (তৃতীয় ব্যাচ) হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ হয় গত বছরের আগস্ট মাসে। বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পদ্ধতির নিয়ম অনুযায়ী আট সপ্তাহের মধ্যে ফল প্রকাশ হওয়ার কথা। কিন্তু নয় মাস পার হলেও ফলাফল প্রকাশ করা হয়নি।অভিযোগ উঠেছে, বিভাগটি পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশে নিয়মনীতি মানছে না। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার ফল প্রকাশ না করে পরের সেমিস্টারের পরীক্ষা নেওয়া যাবে না। কিন্তু ফল প্রকাশ না করেই বিভাগটি সম্প্রতি ওই ব্যাচের শিক্ষার্থীদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা নিয়েছে। প্রতিটি সেমিস্টারের সব কার্যক্রম ছয় মাসের মধ্যে শেষ করার কথা। তবে এখন পর্যন্ত কোনো সেমিস্টারই আট-নয় মাসের আগে শেষ হয়নি।খোঁজ নিয়ে জানা যায়, তৃতীয় ব্যাচের মতো চতুর্থ ব্যাচের (২০০৮-০৯ শিক্ষাবর্ষের) শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয় গত অক্টোবরে। কিন্তু সাড়ে ছয় মাসের বেশি সময় পার হলেও ফল প্রকাশ করা হয়নি। তৃতীয় ব্যাচের পরীক্ষা কমিটির সভাপতি ফরিদ আহমদ ভূঁইয়া জানান, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বহিঃপরীক্ষক দিয়ে খাতা মূল্যায়ন করতে হয়। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রবীণ শিক্ষক খাতা মূল্যায়নে অতিরিক্ত প্রায় তিন মাস সময় নিলে বিপত্তি ঘটে।বিভাগের চেয়ারম্যান মো. আলী নূর প্রথম আলোকে বলেন, ‘অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিয়ে খাতা মূল্যায়ন করাতে গিয়েই সময়মতো ফল প্রকাশ করা যাচ্ছে না।’উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘বহিঃপরীক্ষক নির্বাচনে বিভাগগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।’