হিসাবরক্ষকের বদলির দাবিতে মানববন্ধন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক শাহিনুল হকের বদলির দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন করেছেন স্বাস্থ্যকর্মীরা। বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সমিতি সুন্দরগঞ্জ উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে উপজেলা সদরের হাসপাতাল মোড়ে ওই মানববন্ধন করেন স্বাস্থ্যকর্মীরা। এতে বক্তব্য দেন সমিতির সভাপতি রিপন মিয়া, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী রাশেদুজ্জামান, আজিম উদ্দিন, শাহজাদী বেগম, শাহিন মিয়া, মহসিনা আক্তার প্রমুখ। মানববন্ধন শেষে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। বক্তারা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তাঁকে বদলি করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার হুমকি দেন।
শাহিনুল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার কাছে অবৈধ সুবিধা নিতে না পেরে কতিপয় স্বাস্থ্যকর্মী নানা অপপ্রচার চালাচ্ছেন।’