হিসাবরক্ষণ কর্মকর্তা ও ইউপি সচিবদের ভুল-বোঝাবুঝির অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার সঙ্গে ইউনিয়ন পরিষদের (ইউিপ) সচিবদের ভুল–বোঝাবুঝির অবসান হয়েছে। স্থানীয় কয়েকজন ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় বিষয়টি সমাধান হয়।
ইউপি সচিবেরা বেতন-ভাতা ছাড় দেওয়ার দাবিতে গত বৃহস্পতিবার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে যান। একপর্যায়ে বেগমগঞ্জ ইউপি সচিব আবদুছ ছাত্তারের সঙ্গে হিসাবরক্ষণ কর্মকর্তার বাগ্বিতণ্ডা হয়।
সদর উপজেলার বেলগাছার ইউপি চেয়ারম্যান মাহাবুর রহমান, হোলখানা ইউপি চেয়ারম্যান উমর ফারুখ, উলিপুরের বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন ও হাতিয়ার ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ইউপি সচিবদের বেতন-ভাতা আটকিয়ে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার উৎকোচের দাবি ঠিক না। বিষয়টি বুঝতে পেরে সচিব ছাত্তার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন।
এ প্রসঙ্গে হিসাবরক্ষণ কর্মকর্তা রফিকুল বলেন, গত ২৯ মে চলতি অর্থবছরের বাজেট বরাদ্দ থেকে ইউপি সচিবদের বেতনের ছাড়করণ পত্রটি প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা স্থানীয় সরকার বিভাগ বরাবর দেয়। কিন্তু অথরিটিপত্র ছিল না। ২২ জুন অথরিটিপত্র ইস্যু হয়। যার নম্বর-১৪৪০। এ পত্রটি এখন পর্যন্ত কুড়িগ্রামে পৌঁছেনি। তারপরও ২৩ জুন ফোনের মাধ্যমে অবহিত হয়ে সচিবদের বেতন-ভাতার বিল ছাড় করা হয়। অথচ এক ইউপি সচিব ভুল বুঝে বিশৃঙ্খলা করে অনাকাঙ্ক্ষিত বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে সবাইকে লজ্জায় ফেলে দেন।