হিসাবরক্ষণ কর্মকর্তাদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তাদের মাসিক সভা গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে বিভাগীয় হিসাবনিয়ন্ত্রকের (ডিসিএ) কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহা-হিসাবনিয়ন্ত্রক মো. আবুল কাশেম।
বিভাগীয় হিসাবনিয়ন্ত্রক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নুরুল হুদা, কুমিল্লা জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বিমল চন্দ্র রায়, চট্টগ্রাম কার্যালয়ের অডিট ও হিসাব কর্মকর্তা ফেরদৌস খান, মো. কামাল উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মহা-হিসাবনিয়ন্ত্রক মো. আবুল কাশেম বলেন, হিসাব বিভাগের আধুনিকায়নের ফলে প্রতিটি কর্মকর্তা-কর্মচারী এখন দ্রুততম সময়ে সরকারের আয়-ব্যয়ের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে পারছে।