হীড বাংলাদেশের প্রতিবাদ, প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৭ ফেব্রুয়ারি ‘হীডের নির্বাহী পরিচালক অর্থ আত্মসাত্ করেছেন’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন এনজিওটির তিনজন পরিচালক। লিখিত প্রতিবাদে তাঁরা বলেছেন কোনো অসত্ উদ্দেশে ‘হীড ট্রাস্ট’ গঠিত হয়নি, কোনো আত্মীয় ট্রাস্টের সদস্য নয়, এসজিওটিতে কোনো অর্থ আত্মসাতের ঘটনা ঘটেনি। নিখিল কৃষ্ণ সাহা, গয়ানাথ সরকার ও টাইটাস সজল বিশ্বাস এনজিওবিষয়ক ব্যুরোর তদন্ত প্রতিবেদন হীড কর্মকর্তারা পাওয়ার আগে প্রথম আলোর কাছে পৌঁছায় বিস্ময় প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, এনজিওটি ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাছ থেকে জমি কেনেনি এবং পরবর্তী সময়ে সরাসরি জমি কিনবে না।প্রতিবেদকের বক্তব্য: সরকারের এনজিওবিষয়ক ব্যুরোর তিন সদস্যের কমিটি তদন্ত করে অনিয়ম ও দুর্নীতির যে তথ্য পেয়েছে প্রতিবেদনে তা লেখা হয়েছে। স্থানাভাবে বিস্তারিত লেখা সম্ভব হয়নি। প্রতিবেদকের নিজস্ব কোনো তথ্য বা বক্তব্য এই প্রতিবেদনে নেই।