হীরকজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের হীরকজয়ন্তী উৎসব সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ উৎসবের উদ্যোগ নেয় কার্জন হল ক্লাব-’৭২। আতশবাজি ফুটিয়ে শুরু হয় উৎসব। উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্জন হল ক্লাব-’৭২-এর আহ্বায়ক রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টা অধ্যাপক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মমিনুল হাসান। বিজ্ঞপ্তি।