প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা সরকারি মহিলা কলেজ আগামী ১১ ও ১২ ডিসেম্বর প্রতিষ্ঠার হীরকজয়ন্তী পালন করতে যাচ্ছে। এ জন্য গত ১ সেপ্টেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। গতকাল খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই মহিলা কলেজটি ১৯৪০ সালে আর কে গার্লস কলেজ নামে পথচলা শুরু করে। কলেজটি ১৯৬২ সালে বর্তমানের বয়রা ক্যাম্পাসে স্থানান্তরিত হয়।