প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলন আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেওয়ার জন্য বিভাগের সাবেক শিক্ষার্থীরা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলাভবনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান বিভাগের সভাপতি অধ্যাপক মো. আজিজুল হক। সম্মেলনে অংশ নিতে সদস্যদের ১ হাজার ২০০ টাকা এবং তাঁদের সন্তানদের ৬০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।