হীরকজয়ন্তী উৎসব ৭ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যার আশুতোষ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল চট্টগ্রাম নগরে শোভাযাত্রা বের করা হয় l প্রথম আলো
স্যার আশুতোষ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল চট্টগ্রাম নগরে শোভাযাত্রা বের করা হয় l প্রথম আলো

৭ জানুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের ৭৫তম পূর্তি (হীরকজয়ন্তী) উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্যার আশুতোষ সরকারি কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মুস্তফা নঈম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭ জানুয়ারি উৎসবের দিন কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের করা হবে। এ ছাড়া থাকছে আলোচনা সভা, স্মৃতিচারণা, র্যাফল ড্র, রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
হীরকজয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির উপদেষ্টা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), স্থানীয় সাংসদ মইন উদ্দীন খান বাদল, ইতিহাসবিদ সুনীতি ভূষণ কানুনগো ও স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের আহাম্মদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির কার্যকরী সভাপতি মো. আবদুল মান্নান, সহসভাপতি মোজাফফর আহমদ চৌধুরী, দীপেন চৌধুরী, সিরাজুল হক, যুগ্ম সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, সৈয়দ মো. হাসান, এ কে এম শামসুদ্দিন আহমেদ, অমল কান্তি নাথ, এস এম সোহেল উদ্দিন প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা শোভাযাত্রা বের করেন। নগরের জামাল খান ও চেরাগি পাহাড় মোড় ঘুরে শোভাযাত্রাটি আবার প্রেসক্লাবে এসে শেষ হয়।